ফিচার

“এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় নেসলের শিশুখাদ্যে উচ্চমাত্রায় চিনি”

নেসলে আন্তর্জাতিক নির্দেশিকা লঙ্ঘন করে বিভিন্ন দেশে শিশুদের জন্য দুধ এবং সিরিয়াল পণ্যে চিনি ও মধু যোগ করে। কেবল এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতেই তাদের এই প্রবণতা দেখা গেছে। যদিও যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ডের মতো পশ্চিমা দেশগুলোতে একই ব্র্যান্ডের শিশুখাদ্য বিক্রি হচ্ছে চিনি ছাড়াই।

সম্প্রতি পাবলিক আই নামে একটি সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য।

এনডিটিভি জানিয়েছে, পাবলিক আই’র প্রতিবেদনটি ভারত সরকার গুরুত্ব সহকারে নিয়েছে এবং পণ্যগুলোর বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গবেষণার ফলাফলগুলো একটি বৈজ্ঞানিক প্যানেলের সামনে উপস্থাপন করা হবে।

যদিও নেসলে ইন্ডিয়া লিমিটেডের এক মুখপাত্র এনডিটিভি’কে বলেছেন, সংস্থাটি গত পাঁচ বছরে তাদের সিরিয়াল পণ্যগুলোতে যোগ করা চিনির পরিমাণ ৩০ শতাংশের বেশি কমিয়েছে এবং সেটি আরও কমাতে পণ্যগুলোর ‘পর্যালোচনা’ ও ‘সংস্কার’ অব্যাহত রেখেছে।

বিবৃতিতে নেসলে বলেছে, আমরা শিশুদের জন্য আমাদের পণ্যগুলোর পুষ্টির গুণমানে বিশ্বাস করি এবং উচ্চমানের উপাদান ব্যবহারকে অগ্রাধিকার দেই।

অনুসন্ধানে দেখা গেছে, ভারতে ১৫টি সেরেলাক বেবি প্রোডাক্টের প্রতি পরিবেশনে গড়ে প্রায় তিন গ্রাম চিনি রয়েছে। আফ্রিকান দেশ ইথিওপিয়া এবং এশীয় দেশ থাইল্যান্ডে এর পরিমাণ মিলেছে প্রায় ছয় গ্রাম করে। অথচ, একই পণ্য জার্মানি এবং যুক্তরাজ্যে চিনি ছাড়াই বিক্রি করা হচ্ছে।

অনেক সময় এ ধরনের পণ্যগুলোর প্যাকেজিংয়ে যোগ করা চিনির পরিমাণ উল্লেখ করা হয় না।

পাবলিক আই’র প্রতিবেদনে বলা হয়েছে, যদিও নেসলে তার পণ্যগুলোতে থাকা ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলোকে আদর্শ চিত্র ব্যবহার করে হাইলাইট করে, তবে চিনি যুক্ত করার ক্ষেত্রে তারা স্বচ্ছ নয়।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার