জাতীয় দেশ সংযোগ ফিচার

এবার ছুটির দিনেও কর্মসূচি দিলো বিএনপি

দুর্গাপূজা

সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুন:প্রতিষ্ঠার একদফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এদিন সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় নির্বাচন ঠেকাতে এর আগে গত ২৪ ডিসেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর বিএনপি ও সমমনা দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি।

গত দুই মাস সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র