জাতীয় ফিচার

এডিস মশা নির্মূল অভিযান শুরু করেছে ডিএনসিসি

এডিস মশা নির্মূল অভিযান শুরু করেছে ডিএনসিসি

রোববার থেকে এডিস মশা নির্মূলে সাত দিনের অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)

অভিযানের প্রথম দিনে ডিএনসিসির নয়টি ভ্রাম্যমাণ আদালত ৭ হাজার ৭৩৮ বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে। এসময় ১৪ বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব বাড়ি মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, জরিমানা আদায় হয়েছে ৪ লাখ ৩৭ টাকা।

আরও পড়ুনঃ একদিনে ডেঙ্গুতে রেকর্ড ৩৬০ জন আক্রান্ত

ডিএনসিসি জানিয়েছে, গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন তিনটি ভবনে এইডিসের লার্ভা পাওয়া যায়। এছাড়া উত্তরা এলাকায় ৬টি ভবনে এবং ৩৯ নম্বর ওয়ার্ডের খিলবাড়িরটেক এলাকায় ৫টি বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।

গত কয়েকদিন ধরে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে গত ১০ দিনে। রোববার একদিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬০ জন রোগী। এই সংখ্যা এ বছর একদিনে সর্বোচ্চ। গত ১০ দিনে সারাদেশে আড়াইহাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র