এখন বাজার মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সিন্ডিকেটের অনেকেই নানান কারণে পিছলে যাচ্ছে, তবে সেটা অচিরেই সমাধান হবে। বাজার মোটামুটি সন্তোষজনক অবস্থায় এখন আছে।
আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, সিন্ডিকেটের অনেকেই নানান কারণে পিছলে যাচ্ছে, তবে সেটা অচিরেই সমাধান হবে। বাজার মোটামুটি সন্তোষজনক অবস্থায় এখন আছে।
বাণিজ্য মন্ত্রণালয় পণ্যের দাম ভোক্তার সাধ্যের মধ্যে আনার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তেলের দাম কমেছে, এতে পরিবহন খরচ কমবে। পাশাপাশি পোল্ট্রি খাদ্যের দামও কমে আসবে।
আরও পড়ুনঃ “বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে”





