জাতীয় ফিচার

এখন থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে চলবে মেট্রোরেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ জানান, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রো রেল।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক’শ কোটি টাকা বলে জানিয়েছিলো তৎকালিন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএল’র ব্যাবস্থাপনা পরিচালক।

আরও পড়ুনঃ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র