একার পক্ষে নির্বাচন করা সম্ভব না: ইসি রাশেদা
কারো একার পক্ষে নির্বাচন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, কারো একার পক্ষে নির্বাচন করা সম্ভব না। নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত অফিস-আদালত রয়েছে তাদের পক্ষেও সম্ভব না। এর জন্য স্তরে স্তরে লোকের প্রয়োজন। ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই।
আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে।
আরও পড়ুনঃ আপনিও কি ডিনারের পর মিষ্টি খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন?





