একদিনে করোনায় আরও চারজনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৪৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ।
দেশের ৮৮২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।
এদিকে, দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।
আরও পড়ুনঃ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি





