একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না: পরীমণি
স্বামী শরিফুল রাজকে ডিভোর্স নোটিশ পাঠানোর পর জনপ্রিয় নায়িকা পরীমণি বলেছেন, একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন; যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত!
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৪১ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে আগের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পরী একথা বলেন।
স্ট্যাটাসে পরী লেখেন, সেবার ও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেইসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিলো। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা , না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না ,এমনকি সুইসাইড এর মতো হুমকতেও ব্লাকমেলের শিকার হতে হয়েছে আমাকে ! একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি।সেও সুযোগ পেতো কারন আইনগত ভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসন্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন। আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যেয়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।
ছেলে রাজ্যর প্রসঙ্গ টেনে পরীমণি বলেন, আমার ছেলের যাবতীয় খরচ, মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করবো, এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মা’র। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।
আরও পড়ুনঃ কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী





