জাতীয় ফিচার

এক মাসের মধ্যে এলসি সমস্যা সমাধানের আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিক আমদানির ঋণপত্র বা এলসি খোলা নিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আপনাদের এলসি খুলতে সমস্যা হচ্ছে। আর এক মাস একটু অপেক্ষা করেন। এখনই সংকট কিছুটা নরমাল হয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ্।

আজ বৃহস্পতিবার তিনদিনব্যাপী বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেট্রিক্যাল ইন্টারন্যাশনাল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, গভর্নরের (বাংলাদেশ ব্যাংকের গর্ভনর) সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে। তারপরও আমি আপনাদের সমস্যার কথাগুলো গভর্নরের কাছে পৌঁছে দেবো।

মন্ত্রী বলেন, এ সরকার পুরোপুরি ব্যবসাবান্ধব। অর্থনীতির ৮০ শতাংশ আপনাদের ব্যবসায়ীদের হাতে। সেজন্য আপনাদের জন্য সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন, সাধারণ মানুষকে আমি বলবো, যেসব দেশ উন্নয়ন করেছে তাদের সামাজিক শান্তি ঠিক ছিল। আমরাও ব্যবসায়ীদের এতোদিন নিরবচ্ছিন্ন কাজ করতে দিয়েছি। কিন্তু এখন রাজনীতির নামে অরাজকতা করে সে শান্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। সবাই মিলে সেই অপচেষ্টা রুখতে হবে।

আরও পড়ুনঃ জেলা প্রশাসক পদে বড় রদবদল

 

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. সরকার বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে অত্যন্ত সক্রিয়: প্রধানমন্ত্রী - tathyasangjog

    November 24, 2022

    […] আরও পড়ুনঃ এক মাসের মধ্যে এলসি সমস্যা সমাধানের আ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র