প্রযুক্তি ফিচার

এক ঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রাম

বন্ধ থাকার এক ঘণ্টা পর সচল হয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটার ফেসবুক-ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রাম।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানতে পারেন ব্যবহারকারীরা।

শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুধু ফেসবুকই নয় বন্ধ দেখায় জনপ্রিয় বার্তা পাঠানোর মাধ্যম ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম।

সারা বিশ্বের সব ব্যবহারকারীদের অভিযোগ, নিজ থেকেই লগ আউট দেখাচ্ছে তাদের আইডি।

এসময় নিজের আইডি হ্যাক হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন অনেকেই। ফেসবুকের পাশাপাশি মেটার আওতাধীন ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারও ব্যবহার করা যায়নি।

ফেসবুকের অভ্যন্তরে একটি সূত্র ডেইলি মেইলকে জানায়, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমগুলিও ডাউন হয়ে গেছে, এর কারণেই এই বিভ্রাট হয়ে থাকতে পারে।

আরও পড়ুনঃ ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬’র ফাইনালে বাংলাদেশ

 

 

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর