জাতীয় ফিচার

ঋষি সুনাককে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক চিঠিতে এ অভিনন্দন জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, চলতি বছর কমনওয়েলথ দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছি আমরা। আমরা আশা করি, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিক দিয়ে ভবিষ্যতেও এ বন্ধুত্ব অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ “সিত্রাংয়ের প্রভাব থেকে বিপদমুক্ত বাংলাদেশ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র