উচ্চশিক্ষায় বয়স বয়স বিবেচ্য হওয়া উচিত নয় : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের জনগণের টাকায় চলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার দেয়ালগুলো তুলে দিতে হবে। যে কোনো বয়সে, যেকোনো মানুষের শিক্ষার অধিকার আছে। পরীক্ষা দিয়ে সবাই যোগ্যতার স্বাক্ষর রেখেই এখানে পড়তে আসবেন। তার বয়স কুড়ি না পঞ্চাশ, সেটাতো বিবেচ্য হওয়া উচিত নয়।
আজ শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখান থেকে পাস করে ভালো মেধাবীরা পাশ্চাত্যের বিভিন্ন দেশে পড়তে যান, গবেষণা করতে যান, শিক্ষকতা করতে যান। ওইসব দেশের দিকে তাকালে দেখি একটি মাত্র পরীক্ষা দিয়ে হার্ভার্ড, এমআইটিতে (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) ভর্তি হওয়া যায়। তাহলে কেন আমাদের দেশে একটি পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না?
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমাতে দেশের সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানান তিনি। দীপু মনি বলেন, ভর্তি পরীক্ষায় পাঁচ-সাতটি বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে এসেছে। এতে অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাংকিংয়ে এত পিছিয়ে আছে কেন? আবার কেউ কেউ বলেন, আমরা র্যাংকিংয়ের ধার ধারি না। এর কোনোটাই বোধ হয় সঠিক অ্যাপ্রোচ নয়। আমাদের র্যাংকিংয়ে সেখানেও যাওয়া উচিত।
আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমণে ফের নিষেধাজ্ঞা





