জাতীয় ফিচার

“ঈদের পর থেকে শনিবার ক্লাস করতে হবে না”

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান পাঠ্যক্রমে শিক্ষার্থীদের বাড়ির কাজ করতে, একটি নির্দিষ্ট সময় দেয়ার জন্য শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছিল। আরও কিছু বিষয় ছিল। যেহেতু আমরা প্রায় ৯টি কর্মদিবস পাইনি সেহেতু আমরা চেষ্টা করছি, শনিবারে স্কুল খোলা রাখার মাধ্যমে সেই কর্মদিবসগুলো যেন আমরা পাই। সেজন্য এ ব্যবস্থা। তবে এটা সাময়িক।

আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত না। আমরা অবশ্যই চাই, শিক্ষকদের একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দেয়ারও প্রয়োজন আছে। আবার শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাসাধ্য করছে কি না- সেটা দেখার বিষয় আছে। অতিমাত্রায় চাপের মধ্যে সবদিন শ্রেণিকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে খুব বেশি ভালো ফল হবো, তা না। এটা সাময়িক বিষয়। আশা করছি, ঈদুল আজহার পরে হয়তো বা এটা চলমান রাখতে হবে না, আশা করছি।

এর আগে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে সাপ্তাহিক ছুটি শনিবারও চলবে পাঠদান। শনিবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২৫ এপ্রিলের প্রজ্ঞাপনের শর্ত পালন সাপেক্ষে রোববার (৫ মে) থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকার কথা বলে।

আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র পৃথিবী আজ সেটির প্রশংসা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র