দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। নিহতের বেশিরভাগই ইরানের নাগরিক।

আজ শনিবার ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

আইএনএ জানিয়েছে, দুজাইল ও সামারা শহরের মধ্যবর্তীস্থানের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। নিহতদের বেশিরভাগই ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের তীর্থযাত্রী।

এএফপি জানিয়েছে, গত বছরের একই মাসে ইরাকে যাওয়া ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। ওই সময় ১১ শিয়া মুসলিম ও স্থানীয় একজন গাড়ি চালক নিহত হন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) শাহাদত বার্ষিকীকে আরবিতে বলা হয় আরবাইন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোর একটি হলো এই আরবাইন, যাতে অংশ নেন লাখ লাখ শিয়া মুসলমান। প্রতি বছর লাখ লাখ শিয়া মুসলিম ধর্মীয় কারণে ইরাকের প্রাচীন শহর কারবালায় যায়, যার মধ্যে বেশিরভাগই ইরানের শিয়া মুসলিম।

চলতি বছরের আরবাইনের মূল অনুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে ইরাকে যাচ্ছে মুসলিমরা।

আরও পড়ুনঃ “মূর্খদের হাতে দেশের দায়িত্ব পড়লে সে দেশের কোনো অগ্রযাত্রা হতে পারে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য