ইভিএম আমাদের তালিকায় ছিল না: পরিকল্পনামন্ত্রী
কেনার প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আমাদের তালিকায় ছিল না। প্রধানমন্ত্রীএটা নিয়ে জানতেও চাননি।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায় ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ১১ প্রকল্পের ব্যয় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা।
ইভিএম প্রকল্পটি একনেক তালিকায় ছিল কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা তালিকায় ছিল না। এটা আইন অনুযায়ী প্রক্রিয়াধীন। যদি এটা অনুমোদন না হয় তবে সংশ্লিষ্টরা দেখবেন। এটা আমার আওতায় নেই।
জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ






"সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই" - tathyasangjog
January 17, 2023[…] আরও পড়ুনঃ ইভিএম আমাদের তালিকায় ছিল না: পরিকল্পন… […]
ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে কক্সবাজারে জোড়া খুন - tathyasangjog
January 17, 2023[…] […]
শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব - tathyasangjog
January 17, 2023[…] […]
প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
January 17, 2023[…] […]
ফের বাড়লো স্মারক স্বর্ণমুদ্রার দাম - tathyasangjog
January 17, 2023[…] […]
সিরাজগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ - tathyasangjog
January 17, 2023[…] […]
৩০ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি - tathyasangjog
January 17, 2023[…] […]