জাতীয়

ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু

বার্ধক্যজনিত নানা রোগে ইজতেমার প্রথম পর্বে যোগ দেওয়া মুসল্লিদের মধ্যে সাত জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার ইজতেমার মিডিয়া সমন্বয়কারী জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জহির ইবনে মুসলিম জানান, ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে বার্ধক্যজনিত ও শ্বাসকষ্ট নিয়ে এ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মারা যান নুরুল হক ও আবু তালেব। পরদিন শুক্রবার ইজতেমার প্রথম দিনে মারা যান হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি ও মোফাজ্জল হোসেন খান।

ইজতেমার দ্বিতীয় দিন শনিবার আক্কাছ আলী সিকদার, আব্দুল রাজ্জাক ও হাবিবুর রহমান হবি মারা যান। সবার জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

ইজতেমা ময়দানে মৃতদের পরিচয়
ইজতেমার প্রথম পর্বে মৃতদের মধ্যে আছেন সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নূরুল হক (৬৩), গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার কেরানীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), ঢাকার কেরানীগঞ্জের মলমলিয়া গ্রামের মোবারক হোসেন খানের ছেলে মোফাজ্জল হোসেন খান (৭০), মুন্সীগঞ্জের আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাছ আলী সিকদার (৫০), চট্টগ্রামের রাউজান গ্রামের আব্দুল রশিদের ছেলে আব্দুল রাজ্জাক (৭০) ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের রহমত উল্লার ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।

আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র