ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১৫
ইকুয়েডরে কারাগারে সর্বশেষ দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এ বিষয়ে ইকুয়েডরের কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে বলেছে, সোমবারের এ দাঙ্গায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরের এ কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ ভারতে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু
কারাগারটিতে ৪,৩০০ বন্দী রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। গত ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় চারশোরও বেশি বন্দী প্রাণ হারায়। ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন।






ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা - tathyasangjog
October 5, 2022[…] আরও পড়ুনঃ ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১৫ […]