ইউক্রেনের অখন্ডতা রক্ষায় জাতিসংঘ প্রস্তাবের পক্ষে বাংলাদেশের ভোট
জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম জরুরি বিশেষ অধিবেশনে “ইউক্রেনের ভূখন্ডগত অখন্ডতা: জাতিসংঘ সনদের মূলনীতি রক্ষা” শীর্ষক জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশসহ ১৪২টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম আবদুল মুহিত জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভোটদানের বিষয়ে বাংলাদেশের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন।
জাতিসংঘে বাংলাদেশের দেয়া ব্যাখ্যার উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা তা করেছি কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলি সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে এবং সকল বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করার নীতি অবশ্যই সকলের জন্য, সকল পরিস্থিতিতে কোনো ব্যতিক্রম ছাড়াই মেনে চলতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ আরো বিশ্বাস করে যে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যেকোনো দেশের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার বিষয়টিকে সম্মান করা উচিত।
এতে আরো বলা হয়েছে, এ প্রসঙ্গে, আমরা বিশেষভাবে ইসরায়েলের দ্বারা ফিলিস্তিন এবং অন্যান্য আরব ভূমি দখলের বিরুদ্ধেও আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরূপ অভিন্ন অবস্থান নেয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি।
আরও পড়ুনঃ সেনাবাহিনী কর্তব্যপরায়ণতার মাধ্যমে দেশের সেবা করবে: প্রধানমন্ত্রী






যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫ - tathyasangjog
October 13, 2022[…] আরও পড়ুনঃ ইউক্রেনের অখন্ডতা রক্ষায় জাতিসংঘ প্র… […]