ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন
অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দুদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন।
শুক্র থেকে শনিবার পর্যন্ত হামলায় বিরতি দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানান রাশিয়ার খ্রিষ্টান ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ধর্মগুরুর এ আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেন পুতিন। ঐতিহ্যগতভাবে অর্থোডক্স ক্রিসমান রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই উদ্যাপন করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইউক্রেন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপের কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতির নির্দেশ দেন পুতিন।
এতে আরও বলা হয়, সামরিক অভিযান অবসানের লক্ষ্যে আলোচনায় বসতে ইউক্রেনকে একটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আলোচনায় বসার আগে কিয়েভকে মস্কোর দখল করা অঞ্চলগুলোর অধিকার ছেড়ে দিতে হবে। আলোচনায় বসা না-বসার বিষয়টি ইউক্রেনের এ সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বলেও জানিয়েছেন পুতিন।
আরও পড়ুনঃ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





