ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেট আর ৭ বল হাতে রেখে হারালো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো সিরিজ।
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল মোটে ১১৮ রানের। সহজ হলেও অবশ্য শেরে বাংলার পিচে সহজে ধরা দেয়নি জয়।
উইকেটের মন্থর গতি আর আনইভেন বাউন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখে ইংলিশরা। জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
আজকের ম্যাচে মিরাজ ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। ৪ ওভারে ১২ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। একটি করে উইকেট সাকিব, হাসান মাহমুদ, তাসকিন আর মোস্তাফিজের। আফিফ, শান্তসহ সাকিব আজ বাংলাদেশের ৮ বোলার ব্যবহার করেছেন।
আরও পড়ুনঃ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২






৫ বছরের আগের ফর্মে ফিরলে, ২০২৬ সালে শচীনকে ছাড়িয়ে যাবেন বিরাট - tathyasangjog
March 12, 2023[…] আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়… […]