জাতীয়

আসাদ গেটে চলন্ত বাসে যুবক খুনের ঘটনায় আটক ৭

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

রাজধানীর আসাদ গেটে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চলন্ত বাসে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে আসাদগেট এলাকায় পিকনিকের চলন্ত বাসে ছুরিকাঘাতে রাব্বি (২৫) ও শাওন (২০) নামে দুই যুবক আহত হন। পরে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়। শাওন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বাসটি গাবতলি এলাকায় আসলে বাসের মধ্যে ফারুক সহ কয়েকজন গাঁজা সেবন করছিলেন এবং ওই মেয়েদেরকে ইভটিজিং করছিলেন। তখন রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বাসটি আসাদগেট এলাকায় আসলে জ্যামের মধ্যে ৩-৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর করে ও ছুরিকাঘাত করে। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করে তারা। এরপর দৌড়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ ইউক্রেন যুদ্ধ সহসাই সমাপ্ত হবে: রাশিয়ার রাষ্ট্রদূত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র