আর্থিক সংকটে ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল
বৈশ্বিক মন্দার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনের জন্য ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
আজ সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সরকারের এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান তিনি।
ইসি সচিব আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণ দেখিয়ে ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। ইভিএম প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা, নিরীক্ষা ও পর্যালোচনা করে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত হয়েছে।
পরিকল্পনা কমিশন এরই মধ্যে নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছে। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারকে এ তথ্য জানানো হয়েছে বলে উল্লেখ করেন ইসি সচিব।
আরও পড়ুনঃ ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন





