জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না”

আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাধীন ভাবে চলবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫৮০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমেরিকা, জাপান, চীন কিংবা ভারতের কথায় বাংলাদেশ চলবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাধীন ভাবে চলবে। নির্বাচনে সর্তকতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে যেন সব দল অংশ নেয়। নানা ধরনের মার্কা নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখুক তাদের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারে কাছেও নেই। তবে জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ তাদের নিবন্ধন নেই।

তিনি বলেন, এছাড়া স্বেচ্ছায় যদি জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো আসতে চায় আসুক আমরা বাঁধা দেব না। তবে আওয়ামী লীগ কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যদি বিএনপি মহাসমাবেশের নামে আইন লঙ্ঘন করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ বেগুনি খাবার ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র