“আমাদের দুর্বলতা ছিল,ফাঁকফোকর দিয়ে জঙ্গিরা বেরিয়ে গেছে”
দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে জঙ্গিরা পালিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের দুর্বলতা ছিল, সেই ফাঁকফোকর দিয়ে এরা বেরিয়ে গেছে। এই দুর্বলতা কে তৈরি করে দিল, কারা এ জন্য দায়ী, কাদের গাফিলতি আছে, তা খোঁজা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিদের পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত কমিটির সদস্যরা এখনো প্রতিবেদন জামা দেয়নি। ওই প্রতিবেদন পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বন্দী জঙ্গিরা যেন সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করতে হবে। কারা অভ্যন্তরে যাতে কোনোভাবেই কারাবিধি বহির্ভূত, নিষিদ্ধ দ্রব্য প্রবেশ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী





