জাতীয়

“আমরা সকল দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,আমরা একটি পারস্পারিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই, আমরা সকল দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,আমরা একটি পারস্পারিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই, আমরা সকল দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

ড. মোমেন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ও আর্থিক ব্যবস্থা বিঘিœত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে, আসন্ন শীত মৌসুমে জ্বালানী সংকটের কারণে গোটা ইউরোপ আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে।

তিনি বলেন, বাংলাদেশ দূরদর্শীতার সাথে ওই সব চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করছে- যা যুদ্ধের কারণে আবির্ভূত হতে পারে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রতিটি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে পদক্ষেপ গ্রহণ করেছে।

এর আগে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ রাসেলের মতো এমন নির্মম হত্যাকান্ড বাংলাদেশ আর দেখতে চায় না। বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে চায়।

আরও পড়ুনঃ জনস্বার্থে তিন এসপিকে অবসরে পাঠালো সরকার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র