জাতীয় ফিচার

“আমরা চাই না বিএনপি দুর্বল হোক; আমরা চাই তারা শক্তিশালী হোক”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা চেষ্টা করেছিলেন ডোনাল্ড লুর সঙ্গে দেখা করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়েছেন তিনি। ফলে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয়ায়, তাদের আকাশ সংকুচিত হচ্ছে। আমরা চাই না, বিএনপি দুর্বল হোক। আমরা চাই তারা শক্তিশালী হোক।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন জীবন শেষে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন ১৯৮১ সালের ১৭ মে। একদিন আগে বৃহস্পতিবার তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, `বিএনপি নেতারা চেষ্টা করেছিলেন ডোনাল্ড লুর সঙ্গে দেখা করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়েছেন তিনি। ফলে বিএনপি খেই হারিয়ে ফেলেছে। নির্বাচন থেকে বাইরে থাকার পথ বেছে নেয়ায়, তাদের আকাশ সংকুচিত হচ্ছে। আমরা চাই না, বিএনপি দুর্বল হোক। আমরা চাই তারা শক্তিশালী হোক।’

তিনি আরও বলেন, `বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলেছেন ডোনাল্ড লু। তার এমন বার্তায় বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোলতাবোল বকা শুরু করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান (সাবেক) হুসেইন মুহাম্মদ এরশাদ তারা দুজনেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন। একবার নয়, বহুবার তারা তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র