“আমরা এখন স্ব স্ব ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, মন্ত্রী এলে চাদর বিছিয়ে ফুল নিয়ে বসে থাকতে হবে এমন কিছুও এখন আর নেই। আমরা এখন স্ব স্ব ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। মেধাকে কাজে লাগিয়ে সমন্বয় করতে হবে।
রোববার দুপুরের দিকে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতির মূল্যায়ন ও ত্রাণ তৎপরতা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, ‘পরশুরামে পাঁচ কিলোমিটার সড়ক তরুণ-যুবকরা তৈরি করার দৃশ্য আমার নজরে এসেছে। তারা সরকারি কোনো বরাদ্দ বা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেননি। সবার পাশে দাঁড়িয়ে তরুণদের এ কর্মউদ্যম দেখে অভিভূত হয়েছি। দেশের তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে এ পরিবর্তন এনেছেন। এটিকে আমরা হারাতে চাই না।’
বর্তমানে স্ব স্ব ক্ষেত্রে সবাই স্বাধীন উল্লেখ করে ত্রাণ উপদেষ্টা বলেন, ‘বর্তমানে আগের মতো কোনো ভাই, দল বা প্রভাব নেই; যেখানে তার সড়ক অথবা বাড়ির কাজ আগে করে দিতে হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দুর্গতদের জন্য কাজ করতে হবে।’
আরও পড়ুনঃ “বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে”






কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল - Tathya Sangjog
September 1, 2024[…] […]
"পশ্চিমা দেশগুলোর সঙ্গে দ্বন্দ্বের কোনো সুযোগ দেখি না" - Tathya Sangjog
September 1, 2024[…] […]
"মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েই আলোচনা হবে" - Tathya Sangjog
September 1, 2024[…] […]
পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া - Tathya Sangjog
September 1, 2024[…] […]