আফগানিস্তানে মাদরাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৬
আফগানিস্তানের সামানগান প্রদেশের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৪ জন।
আজ বুধবার যোহরের নামাজ চলাকালে সামানগানের আইবাক শহরের জাহদিয়া মাদরাসায় এ বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি জানান, বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিতি জাহদিয়া মাদরাসায় বিস্ফোরণ ঘটে। এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকো বলেন, আমাদের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের মূল হোতাদের শনাক্ত করতে কাজ করছে। এটি অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয় এক চিকিৎসক জানান, বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই শিশু ও সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী





