আফগানিস্তানে নারী এনজিওকর্মী নিষিদ্ধ করল তালেবান
এখন আফগানিস্তানে কোনো দেশি-বিদেশী নারী এনজিওকর্মী কাজ করতে পারবে না বলে আদেশ জারি করেছে তালেবান।
শনিবার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান এ ঘোষণা দেয়।
দেশটির অর্থ মন্ত্রণালয় কর্মরত দেশি-বিদেশি নারী এনজিওকর্মীদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। তালেবানের এ ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ জানিয়েছে, অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে মানবিক সহায়তার কাজ চালিয়ে যাওয়া এনজিওগুলোর কার্যক্রমকে ব্যাহত করবে।
নারী এনজিওকর্মীদের নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান হাবিব বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশে কর্মরত সব এনজিওর নারী কর্মীদের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো। কারণ তারা কেউ আফগান প্রশাসন কর্তৃক নারীদের জন্য নির্ধারিত পোশাক বিধি মেনে চলেননি।
দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ করার মাত্র কয়েকদিন পর তালেবান সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো।





