জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“আন্দোলনের নামে নাশকতার চেষ্টা হলে ছাড় নয়”

অগ্নিসন্ত্রাস ও মানুষের জানমালের ক্ষতি করার বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, যদি মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করে, ওই রকম অগ্নিসন্ত্রাস বা নাশকতার চেষ্টা চালায় তাহলে ছাড়বো না। কারণ আমাদের সঙ্গে জনগণ আছে।

শুক্রবার বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি জনগণের ওপর আস্থা রেখে বলেন, আমাদের কিছু করা লাগবে না। জনগণকে ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে। কারণ তারা যখন অগ্নিসন্ত্রাস করেছিল তখন সাধারণ মানুষই ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এবারও তাই হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, তাদের যে আন্দোলন সেই আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না। তারা আন্দোলনের নামে লোক সমাগম করে যাচ্ছে, ভালো কথা। এতদিন চুরি চামারি করে যে অবৈধ অর্থ তারা বানিয়েছিল, আর যত টাকা মানিলন্ডারিং করেছিল সেগুলোর এখন ব্যবহার হচ্ছে। অন্তত সাধারণ মানুষের হাতে কিছু টাকাতো যাচ্ছে। আমি সেভাবেই বিবেচনা করি। যত আন্দোলন করবে তাতে সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে। তাই আমি বলেছি কিছু বলার দরকার নেই, তারা আন্দোলন করতে থাকুক। কারণ এই টাকাগুলো বের হওয়া দরকার।

এসময় বিএনপির অর্থের উৎস সম্পর্কে সাংবাদিকদের খোঁজ নেওয়ারও আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র