জাতীয় ফিচার

আনঅফিসিয়াল ফোন বিক্রিতে সময় বাড়ল

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হতে চললেও, বাজারে মজুত এবং পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল (অবৈধ) মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে নতুন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি (BTRC) এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিক্রেতারা তাদের মজুত থাকা আনঅফিসিয়াল ফোন বিক্রি করার জন্য আগামী মার্চ মাস পর্যন্ত সময় পাচ্ছেন। মার্চ মাস পর্যন্ত কোনো ক্রেতা আনঅফিসিয়াল ফোন কিনলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এই সময়ের মধ্যে কেনা বা ব্যবহৃত এই ফোনগুলো বন্ধ হবে না এবং নেটওয়ার্কে সচল থাকবে। মার্চ মাসের পর থেকে বাজারে আর আনঅফিসিয়াল ফোন বিক্রির কোনো সুযোগ থাকবে না।

মো. আসলাম আরও জানিয়েছেন, এই বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা দেবে।

অন্যদিকে, এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

মোবাইল ফোন বিক্রেতাদের এই আন্দোলন প্রসঙ্গে সভাপতি মো. আসলাম বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দ্রুত আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র