জাতীয় ফিচার

“আধুনিক কৃষির নামে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে”

খাদ্য ও কৃষি উৎপাদনে আধুনিক পদ্ধতির নামে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শস্যের আদি বীজ বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

আজ উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ এবং বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের জন্য গড়ে উঠা মহা প্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট-এর যৌথ আয়োজনে মিরপুর ১৩-তে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ প্রাঙ্গণে আদিবাসী খাদ্য ও শস্য মেলা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, পাহাড় ও দেশের অন্য জায়গায় যেসব ক্ষুদ্র জাতিসত্ত্বা রয়েছে তাদের টিকিয়ে রাখতে দেশের নাগরিকদের কাজ করতে হবে। তিনি তামাক চাষ এবং রাবার বাগান পাহাড়ি অঞ্চলের জমি নষ্ট করছে উল্লেখ করে এসবের পরিবর্তে স্থানীয় ফসল ও খাদ্য উৎপাদনে গুরুত্বরোপ করেন।

তিনি বলেন, আমরা কাপ্তাই হ্রদে মাছের অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নিচ্ছি যাতে হারিয়ে যাওয়া দেশীয় মাছ ফিরিয়ে আনা যায়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হারিয়ে যাওয়া মাছ ফিরিয়ে আনা, মাছের অভয়ারণ্য সৃষ্টির মাধ্যমে মাছ রক্ষায় কাজ করে যাচ্ছে। গণমাধ্যমকে পাহাড়ি সংস্কৃতি ও তাদের খাদ্য সম্পর্কে দেশবাসীর কাছে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, খাদ্য চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য সরবরাহকে সরকার চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

উপদেষ্টা বলেন, ‘মেইন স্ট্রিম খাদ্যে এখনও কীটনাশক ব্যবহার বন্ধ হয়নি, তবে আমরা চেষ্টা করছি। মাছ ও ডিমের উৎপাদনের ক্ষেত্রে এন্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা হয়েছে। তবে ফিডের উপাদানগুলো নিরাপদ করতে সরকার কাজ করে যাচ্ছে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র