আজ ৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন
৭ মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জ্বালাময়ী সে ভাষণের পর স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিলে লাখো বাঙালির প্রাণে। বঙ্গবন্ধুর সেই ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ বলে আখ্যায়িত করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ দুপুরে তথ্য ভবনে মন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণে একটি জাতি স্বাধীন হয়েছে। ইউনেস্কো আজকে ৭ মার্চের ভাষণকে ইতিহাসের অনন্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আমার বিবেচনায় জাতির পিতার এই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ।’
এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে ড. হাছান মাহমুদ বলেন, ‘অথচ ৭৫ সালের পর এই ভাষণ বাজানোর জন্য অনেকে গ্রেফতার হয়েছে। দেখুন যারা এই দিনটিকে অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে কীভাবে বিশ্বাস করা বলা যাবে!’
তিনি বলেন, ‘এখনও দলটি পৃষ্ঠপোষকতায় স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের রাজনীতি সক্রিয়। জনগণকে তাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আরও পড়ুন: ‘বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, জনগণ তাদের সাথে নেই’






"দেশে যতটুকু গণতন্ত্র আছে, তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে" - tathyasangjog
March 7, 2023[…] আরও পড়ুনঃ আজ ৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ন… […]