জাতীয় ফিচার

আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

ঈদুল ফিতর সামনে রেখে যাত্রীসেবা নিরবচ্ছিন্ন করতে আজ বুধবার থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রো।

মঙ্গলবার (২৬ মার্চ) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে।

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিতে বলা হয়, ২৭ মার্চ থেকে মেট্রো ট্রেন চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ছে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে এবং ট্রেনটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে। এই বর্ধিত সময়ে ১২ মিনিট বিরতিতে আরও ১০ বার মেট্রো ট্রেন চলাচল করবে। এতে দৈনিক মেট্রো ট্রেন (১৮৪+১০০) ১৯৪ বার চলাচল করবে। প্রতিদিন মোট চার লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র