আগুন সন্ত্রাস করে জনগণের সম্পদ নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যমন্ত্রী আরও বলেন, সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন টেকসই হয় না। রাষ্ট্রের অবস্থা যদি ভঙ্গুর হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠন সম্ভব হবে না। আগুন সন্ত্রাসের হাতে বাংলাদেশ দেওয়া যাবে না।
আজ বুধবার সকাল ১০টার দিকে সাপাহারে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলা করেছিল বিএনপি। এই নৃশংস ঘটনার বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। সংসদে এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলতে দেওয়া হয়নি।
খাদ্যমন্ত্রী বলেন, বছরের প্রথম দিন নতুন বই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের কাছে। অথচ এক সময় পুরাতন ছেড়া বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু হতো। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা উপবৃত্তি পাচ্ছে। তাদের মা বাবার মোবাইলে শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সেবা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সরকার।
শিক্ষার্থীদের প্রতি মোবাইল আসক্তি কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মোবাইলের ব্যবহার শুধু শিক্ষার কাজে ব্যবহার করতে হবে। কর্মজীবনে মোবাইলের অনেক ব্যবহার করার সুযোগ পাবে। এখন শুধু নিজেদের গড়ার কাজে মনোযোগ দিতে হবে।
আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা





