জাতীয় ফিচার

আগামী ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে মাতারবাড়ির বিদ্যুৎ

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে"

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মাতারবাড়ি ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের ৭৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরেই এটি জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রত্যন্ত মহেশখালীর মাতারবাড়ি জেগে উঠছে সমৃদ্ধির আলোয়। বহুল প্রত্যাশিত মাতারবাড়ি ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টের ৭৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে এটি জাতীয় গ্রিডে যুক্ত হবে।

নসরুল হামিদ আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি মাতারবাড়িতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ ও জ্বালানি হাব। যার অর্থনৈতিক সুফল শুধু মহেশখালীর মানুষই নয়, পাবে পুরো বাংলাদেশ। গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা, তৈরি হবে অসংখ্য মানুষের কর্মসংস্থান।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে চলমান তাপবিদ্যুৎ কেন্দ্র ও কালারমারছড়ায় চলমান এসপিএম প্রকল্প পরিদর্শনকালীন কিছু ছবিও পোস্টে শেয়ার করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ আমাদের গণতন্ত্র বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র