জাতীয় ফিচার

আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে না কোথাও; পালাতে জানি না আমরা। পালিয়ে বেঁচে আছেন বরং বিএনপি নেতারাই।

রোববার রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আমাদের লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকার পতন, ৩০ ডিসেম্বর থাকবে না, ১১ জানুয়ারি সরকার আর নাই। বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়। এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। বিএনপির এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা হবার আগেই বিএনপি মৃত্যুযাত্রায় চলছে।’

তিনি আরও বলেন, ‘পদ্মা নদীর সব ঢেউ এখানে চলে এসেছে। মিছিলের নগরীতে পরিণত করেছেন। আমাদের স্বপ্নের বাতিঘর শেখ হাসিনার আগমনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।’

আরও পড়ুনঃ রাজশাহীতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র