জাতীয় ফিচার

“আওয়ামী লীগ জিয়াউর রহমানকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চায়”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। যারা জিয়াউর রহমানের আদর্শ অস্বীকার করে তারা স্বাধীনতাকেও অস্বীকার করে। গেল ১৫ বছর আওয়ামী লীগ দানবের মতো শাসন চালিয়ে শুধু গণতন্ত্রই নয় অর্থনীতিকেও ধ্বংস করেছে।

আজ সোমবার জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় দেয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ চুরি করে করে দেশের এমন অবস্থা করেছে। এখন বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। একদিকে মানুষ খেতে পারে না, আরেকদিকে ৪০ লাখ টাকায় গরু কেনে। এই অর্থনীতি গরিবদের গরিব আর বড়লোকদের বড়লোক বানাচ্ছে।

তিনি আরও বলেন, বেনজীর-আজিজদের নজিরবিহীন দুর্নীতির পর সেনা ও পুলিশ বাহিনীর সম্মান কোথায় থাকে? দেশ খুব কঠিন সময় পাড় করছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তিনবার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থেকে মেগা প্রজেক্টগুলো থেকে প্রচুর দুর্নীতি করছে।

আরও পড়ুনঃ মিয়ানমারে ভূমিকম্পের প্রভাবে সারাদেশে ভূমিকম্প অনুভূত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র