জাতীয় ফিচার

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে ব্যবস্থা’

আইনশৃঙ্খলা পরিস্থিতি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সিলেটে ৫ নভেম্বর বিভাগীয় পুলিশ হাসপাতালের তিন ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে আইজিপি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে সে অনুযায়ী পুলিশ কাজ করবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এ ক্ষেত্রে পুলিশ সোচ্চার রয়েছে। এ ছাড়া প্রবাসে থেকে যারা দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্টারপোল একসঙ্গে কাজ করছে।

উল্লেখ্য, এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক।

আরও পড়ুন : “১৯৭২ সালের মূল সংবিধান ফিরে পেতে চাই”

রিপোর্টার

About Author

1 Comment

  1. 'অগ্নিসন্ত্রাস এবং বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়' - tathyasangjog

    November 5, 2022

    […] আরও পড়ুন : ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র