জাতীয় ফিচার

“আ.লীগ থেকে সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা এক সময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার- এগুলো পছন্দ করেননি। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা দলে আসতে পারবেন না কেন? এছাড়াও আমরা চাচ্ছি সমাজের ফ্রেশ মানুষ, তিনি যেকোনো শ্রেণি-পেশার হতে পারেন বিএনপিতে যোগ দিতে পারবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

রিজভী জানান, বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিএনপির প্রথমিক সদ্যসপদের জন্য যে রশিদ দেয়া হয় তার সঙ্গে এবার একটি আবেদনপত্র থাকবে জানিয়ে রিজভী বলেন, ‘এই আবেদনপত্রের বিষয়টি বিএনপির গঠনতন্ত্রে রয়েছে। এবার প্রথমিক সদস্যদের সেই ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণ করে রশিদ নিয়ে যাবেন। এরপর চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্যপদ দেয়া হবে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র