জাতীয় ফিচার

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য ও সংস্কার নিয়ে আলোচনা ইউনূসের

অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় ড. ইউনূস ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। সাক্ষাতে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

হাইকমিশনার রাইল জানান, ভিসা আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে। তিনি বলেন, “বর্তমানে ৬৫ হাজারের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং ১৪ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।” তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে বছরে গড়ে ১৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ড. ইউনূস বলেন, “অস্থির সময় পেরিয়ে আমরা সংবিধান, বিচারব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারের দিকে এগোচ্ছি। আগামী জুলাইয়ে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বলেন, “দীর্ঘদিন পর তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। এটি উৎসবমুখর হবে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র