জাতীয়

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

আজ সোমবার দুপুর ২টার দিকে ব্রিসবেনের দক্ষিণে গোল্ড কোস্টের প্রধান সমুদ্র সৈকতের জনপ্রিয় পর্যটনস্থলের কাছে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা এবং কুইন্সল্যান্ড পুলিশ ইন্সপেক্টর গ্যারি ওয়ারেল সাংবাদিকদের বলেন, সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি সি ওয়ার্ল্ড নামের একটি রিসোর্টের কাছে বিধ্বস্ত হয়। উপকূল থেকে দূরে হওয়ায় জরুরি পরিষেবাগুলোর পক্ষে সেখানে পৌঁছানো কঠিন ছিল।

দুটি হেলিকপ্টারে মোট ১৩ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ “ডিবি বললেই গাড়িতে উঠবেন না; যাচাই করবেন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র