জাতীয়

অস্ট্রেলিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এক বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টার দিকে রাজধানী ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইয়াম্বিলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

এ বিষয়ে কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল বলেন, বন্দুকধারীরা এখনও পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। এ ছাড়া গাড়িচালক ও পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা বলে তিনি উল্লেখ করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, কুইন্সল্যান্ড পুলিশ কর্মকর্তাদের ‘পরিবার এবং বন্ধুদের জন্য আজ একটি হৃদয়বিদারক দিন’। তারা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র