অস্ট্রিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনীতিক মো. তৌহিদুল ইসলামকে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তাব নাকচ করার পেছনে তার মন্ত্রণালয়ের সহকর্মীরা জড়িত থাকলেও, তিনি তার পক্ষ অবলম্বন করেই যাবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আজ শনিবার সকালে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের চানপুর গ্রামে সুরমা নদীর ড্রেজিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, কূটনীতিক মো. তৌহিদুল ইসলামকে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব নাকচ করার পেছনে মন্ত্রণালয়ের সহকর্মীরা জড়িত, তবে আমি তার পক্ষ অবলম্বন করে যাব।
ড. এ কে আবদুল মোমেন বলেন, ওপরে ওঠানোর চেষ্টা কেউ করেন না, শুধু নামানোর চেষ্টা করেন।
সুরমা নদীর খনন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের দুর্গতি নিরসনে সুরমা নদী খনন শুরু হয়েছে। বন্যার প্লাবন ও নদীভাঙন রোধে এ পরিকল্পনা কাজে আসাবে বলে আমি আশা করি।
আরও পড়ুনঃ ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী





