‘অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সামাজিক দায়বদ্ধতার কিছু সম্পদ যদি এ ব্যাংকে দেওয়া হয়, তাহলে সম্পদ বাড়বে প্রতিষ্ঠানটির।
আজ রবিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যাংকগুলোর প্রতি এ আহ্বান জানান।
তবে অর্থ সংস্থানে জেনারেল ব্যাংকিং ভালো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করবে। পাশাপাশি আনানত বাড়াতে নিজস্ব পণ্যে বহুমুখীকরণ আনতে হবে।
এ ছাড়া অর্থ সহায়তায় দাতা সংস্থাগুলোর ভালো সাড়া মিলছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘নারীরা যত বেশি আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশও তত উন্নত হবে।’





