জাতীয় ফিচার

অর্থ আত্মসাৎ মামলায় চীনা নাগরিকসহ ৬ জনের কারাদন্ড

অর্থ আত্মসাতের মামলায় দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংসহ এ ঘটনায় দায়ী আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দি সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুং ও পরিচালক খসরু আল রহমানকে ১৩ বছরের কারাদন্ড দেয়া হয়। এছাড়া পরিচালক মনসরুল হক এবং মো. গোলাম মোস্তফাকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তারা সবাই পলাতক।

রায়ে ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এক্সপোর্ট) আব্দুল ওয়াদুদ খান ও তৎকালীন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরীকে ছয় বছরের কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে একটি জাল দলিল ব্যাংকে বন্ধক রাখেন। দীর্ঘদিন ব্যাংকের কাছ থেকে ব্যাক টু ব্যাক এলসি খোলার নিশ্চয়তা নিয়ে তারা ব্যবসা পরিচালনা করেন। এরপর ব্যাংকের দায়দেনা বাবদ দু’কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮ টাকা পরিশোধ না করে আসামিরা গা-ঢাকা দেন। ব্যাংক জাল দলিল দিয়ে গ্রহণকৃত বন্ধকী জমি বিক্রি করতে পারছে না। আসামিদের কোনো হদিস করতে পারছে না। এদিকে প্রকৃত জমির মালিকও হয়রানির শিকার হচ্ছেন।

এ ঘটনায়২০১৭ সালের ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। একই কর্মকর্তা মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৪ জুনছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

আরও পড়ুনঃ “দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র