অপশক্তি মাঠে নেমেছে, সতর্ক থাকুন: ওবায়দুল কাদের
অপশক্তি মাঠে নেমেছে, দুর্গাপূজা উপলক্ষে তাই সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামন্ডপ পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুনঃ সংলাপের নামে বিএনপি আনুবীক্ষণিক দলগুলোর সাথে বৈঠক করছে : তথ্যমন্ত্রী
ওবায়দুল কাদের বলেন, দুর্বৃত্ত দল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপায়। কাজেই আপনাদের সতর্ক থাকতে হবে। অপশক্তি এখন মাঠে নেমেছে। আমাদের কামনা থাকবে এই অপশক্তির বিনাশ হোক।
এসময় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।






দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি - tathyasangjog
October 3, 2022[…] আরও পড়ুনঃ অপশক্তি মাঠে নেমেছে, সতর্ক থাকুন: ওবায়… […]
চট্টগ্রাম ইপিজেডে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ - tathyasangjog
October 3, 2022[…] […]
কেউ কোনো ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না : প্রধানমন্ত্রী - tathyasangjog
October 3, 2022[…] আরও পড়ুনঃ অপশক্তি মাঠে নেমেছে, সতর্ক থাকুন: ওবায়… […]