জাতীয় ফিচার

অন্য কোনো দেশের নির্বাচনে করো পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র

ক্রিমিয়ায় ইরানের সেনারা রাশিয়াকে সহায়তা করছে : যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, অন্য কোনো দেশের নির্বাচনে করো পক্ষ নেয় না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্ষেত্রে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

আজ বুধবার মার্কিন ফরেন প্রেস সেন্টারে এক বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন জন কিরবি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়ে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি তার ভূমিকার তীব্র সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেন, পিটার হাসের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ।

বুধবারের বিশেষ ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। পিটার হাসের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেন তিনি।

তার প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়া প্রপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক সেটা চায় যুক্তরাষ্ট্র। তা বাস্তবায়নে পিটার হাস কাজ করে যাবে বলেও জানান তিনি।

জন কিরবি আরও বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা, রাশিয়ানরাও জানে যে এটি মিথ্যা। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা-ই চাই এবং তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রদূত পিটার হাস যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেভাবে বাংলাদেশের নাগরিক সমাজ, বিরোধী দল, সরকারসহ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন।’

আরও পড়ুনঃ “জাতিসংঘ শান্তিরক্ষা এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র