জাতীয় ফিচার

অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিৎ।

আজ রোববার সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ভারত নয় চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাই।

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।

সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র