তেলের দাম আরও কমল-newsedge4 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

সৌদি আরবের বিকল্প সরবরাহে কমল তেলের দাম

সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল পাঠানোর উদ্যোগ নেওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেলের দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৩টা ৪৭ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৯ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫.৬৪ ডলারে […]

ইরান-যুদ্ধ-যুক্তরাষ্ট্র-010143-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

ইরানের সঙ্গে ছয় মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে প্রায় ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সংঘাত অব্যাহত থাকলে প্রতি মাসে আরও ২ থেকে ৩ বিলিয়ন ডলার করে ব্যয় বাড়তে পারে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের নির্দলীয় বাজেট দপ্তর (সিবিও)। মঙ্গলবার প্রকাশিত সিবিওর প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের ১ তারিখ পর্যন্ত যুদ্ধের ব্যয়ের হিসাব করা হয়েছে। একই সঙ্গে […]

জ্বালানি তেল-newsedge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বৈঠক স্থগিত, তেলের বাজারে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ ৩ শতাংশের বেশি বেড়ে যাওয়ার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা। হরমুজ ও বাব আল-মান্দেব—দুটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথে হামলা ও সংঘাতের পাশাপাশি ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত কূটনৈতিক বৈঠক স্থগিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সৌদি আরবে হুথিদের নতুন […]

চালকবিহীন সাবমেরিন-010133-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ দুই

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার দেওয়া এ দাবিকে ঘিরে সামরিক অভিযানে পানির নিচের অত্যাধুনিক ড্রোন ব্যবহারের বিষয়টি নতুন করে সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আটক করা সাবমেরিনটি ‘ডাইভ-এলডি’ মডেলের একটি বড় স্বয়ংক্রিয় আন্ডারওয়াটার ভেহিকল (এইউভি)। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এটি […]

কাতার-পররাষ্ট্র মন্ত্রণালয়-মুখপাত্র-মাজেদ আল-আনসারি-010129-NewsEdge24 বিশ্ব সংযোগ শীর্ষ এক

হরমুজ সংকট দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা কাতারের

হরমুজ প্রণালির চলমান সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে কাতার। একই সঙ্গে কৌশলগত এ জলপথ দ্রুত পুনরায় চালু করা এবং অঞ্চলে সামরিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছে দোহা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টায় যুক্ত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে […]

পাঁচ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত পাকিস্তান-newsedge24 বিশ্ব সংযোগ শীর্ষ এক

ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন হামলায় নিহত অন্তত ১৮

ইরানের বিভিন্ন অঞ্চলজুড়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের কৌহেস্তাকে এক বিয়ে বাড়িতে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মার্কিন হামলায় নিহত হয়েছে আরও […]